অতীতের মতোই বিএনপির নৈরাজ্য দমন করা হবে: হানিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অতীতের মতোই বিএনপির নৈরাজ্য দমন করা হবে: হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ

 

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতের মতো আগামীতেও বিএনপির সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। সবার ধারণা ছিল বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি, এটা প্রমাণিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, গতকালকেও তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচলে বাধাগ্রস্ত করে পুলিশের উপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হয়েছিল, তেমনই আগামীতেও জনগণের জান-মাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার।

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতি প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্যে তিনি বলেন, বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্টাচার নেই। শিষ্টাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে তাদের কাছে যেকোন শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ বক্তব্য রাখেন। এ সময় ১৮ জন গণমাধ্যম কর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিল থেকে ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ