অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার বসাল বাংলাদেশ বিমান বাহিনী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার বসাল বাংলাদেশ বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর ৭১নং স্কোয়াড্রনে নতুন স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই রাডারের উদ্বোধন করেন।

বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন এ আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।

এর ফলে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই অঙ্গীকারে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ