অধিকারকর্মীদের সঙ্গে গাজায় যাচ্ছেন গ্রেটা থানবার্গ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিকারকর্মীদের সঙ্গে গাজায় যাচ্ছেন গ্রেটা থানবার্গ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
একটি মানবিক সহায়তাবাহী জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করবেন জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চলমান যুদ্ধ ও মানবিক অবরোধের প্রতিবাদ জানাতে এই অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এক ফরাসি-ফিলিস্তিনি এমপি।

রবিবার (১ জুন) আরও কিছু অধিকারকর্মীকে সঙ্গে নিয়ে তার এই যাত্রা অনুষ্টিত হবে।‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি জোট এই অভিযানের আয়োজন করে। সংগঠনটি গাজায় মানবিক সহায়তার ওপর ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে।

অভিযানে অংশ নিতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বলেন, ‘এই অভিযানের একাধিক লক্ষ্য রয়েছে: মানবিক অবরোধ ও চলমান গণহত্যার নিন্দা, ইসরায়েলকে যে দায়মুক্তি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অবস্থান এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি।’

ফরাসি বামপন্থী দল এলএফআই’র সুপরিচিত কণ্ঠস্বর রিমা হাসান জানান, ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে তার ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়নি।

সুইডেনে টিনএজ জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পওয়া গ্রেটা থানবার্গ এর আগেও এই মাসের শুরুর দিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজে গাজা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পথেই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এটি ক্ষতিগ্রস্ত হয়।

অধিকারকর্মীরা বলেন, তারা সন্দেহ করছেন ইসরায়েলি ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিমা হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযানের সাফল্য নিশ্চিত করতে সর্বোচ্চ জনসম্পৃক্ততা প্রয়োজন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ