অনশনের ২৪ ঘণ্টা পেরিয়ে, গুরুতর অসুস্থ ২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনশনের ২৪ ঘণ্টা পেরিয়ে, গুরুতর অসুস্থ ২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

 

বেরোবি প্রতিনিধি
ছবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদুল আলী।

জানা যায়, অনশনের ২৪ ঘণ্টা পার হওয়ার পর জাহিদুল ইসলাম জয়ের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়। এতে তিনি ও মাহিদুল আলী অতিরিক্ত দুর্বল হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়।

এদিকে দাবিদাওয়া না মানায় সোমবার দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ও দ্রুততম সময়ে ছাত্র সংসদকে বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

উল্লেখ্য, গত রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ব্রাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উপাচার্য ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের কাছে ১০ দিনের সময় চাইলেও, তারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ