অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপলা দেখছেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপলা দেখছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৮, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৮, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোন ঘাপলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সরকারের কারো মধ্যে কোন মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে জুলাই-আগস্টে আহত ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণের পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি স্বাক্ষাতকারে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি (ড. ইউনূস) বলেছেন- ‘চার বছর লাগবে সংস্কার করতে।’ কিন্তু কেন?

রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই। বাক স্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ ২০-২২ বছর বয়স তারা ভোট দিতে পারেনি। তারা ভোট দেয়া জানে না। তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলম্বিত করা, এই প্রলম্বিত করা আমার মনে হচ্ছে কোথাও কোন জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশে কোথাও কোন সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এ কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এ সরকারের মধ্যেই কোথাও কোন ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কেউ মাস্টার প্ল্যান আসছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ কত প্রোপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছে- ‘বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এক লক্ষ মানুষ মারা যাবে। কোথায় এক লক্ষ মানুষ মারা গেল?

রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল- ‘মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষদেরকে বিভ্রান্তি করতো আওয়ামী লীগ। তাই যেটা সত্য সেটা পক্ষে থাকা দরকার।

তিনি বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, তাহলে সেই কাজ সফল হয়। আর কাজের মধ্যে যদি অন্যায়-অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপির পরিবার ন্যায্যতার সাথে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে।

আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, বিএনপি নেতা ড. এম এ মুহিত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ