অপপ্রচার রোধ : ফেসবুকের সাথে ইসির বৈঠক বৃহস্পতিবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপপ্রচার রোধ : ফেসবুকের সাথে ইসির বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক করবে ফেসবুকের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে।

সাক্ষাতের কারণ জানতে চাইলে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে।

ফেসবুকের সিঙ্গাপুর অফিসের ৩ কর্মকর্তা সিইসির সাথে বৈঠক করবেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা’র বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারোয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আসবে বলে জানান ইসি কর্মকর্তারা।
সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ