অবন্তিকার মৃত্যুর ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবন্তিকার মৃত্যুর ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৬, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৬, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

এর আগে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নিজের কোনো দায় নেই বলে দাবি করে দ্বীন ইসলাম জানান, অফিশিয়ালি যে দায়িত্ব পেয়েছিলেন, সে অনুযায়ী তা পালন করেছেন।

এদিকে, অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। ফেসবুকে দেয়া ওই পোস্টের পর কুমিল্লার বাগিচাগাঁও ফায়ার সার্ভিস পুকুরপাড়ের নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাইরুজ সাদাফ অবন্তিকার মরদেহ উদ্ধার করা হয়। রাত সোয়া ১০টার দিকে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ