অবরোধ ও হরতালে র সমর্থনে সিলেটে ছাত্রদলের মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ ও হরতালে র সমর্থনে সিলেটে ছাত্রদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকে আগামীকাল থেকে শুরু হওয়া অবরোধ ও হরতালের সমর্থনে সিলেটে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা।

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল সফল করতে এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়া এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা কুমারপাড়া পয়েন্টে এসে কিছু সময় সড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমদ, যুগ্ম সমাদক জুবায়ের আহমদ লিল প্রমুখ।

মিছিলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ