অবরোধ সফলে রাজধানীতে ডা. বাবু ও নিপুণের নেতৃত্বে মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফলে রাজধানীতে ডা. বাবু ও নিপুণের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীর পরিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির পরিবার ও কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।আজ রোববার সকালে ৪৮ ঘন্টা অবরোধের শুরুতে এই মিছিল হয়।

মিছিলটি হাতিরপুলের মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। এতে আরো অংশ নেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল যুবদলের এডভোকেট শাহিন রহমান, আরমান হোসেন, সেলিম মোল্লা, ছাত্রদল নেতা শাহরুখসহ শতাধিক নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ