অবরোধ সমর্থনে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সমর্থনে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফা অবরোধের সমর্থনে খুলনায় মহানগর ও জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নিরালা কাঁচা বাজারের আগে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে খুলনা মহানগর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, তৈয়বুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, এস এম শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, আব্দুর রাজ্জাক, ওয়াহিদুজ্জামান রানা, গাজী আফসার উদ্দিন মাস্টার, আব্দুস সালাম, মো. জাহিদ হোসেন, তারিকুল ইসলাম, আক্কাস আলী, ফারুক হোসেন, জাফরিন নেওয়াজ চন্দন; থানা ও উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের মধ্যে কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, খাইরুজ্জামান জনি, ইমাম হোসেন, মোল্লা সাইফুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, এনামুল হক, সরদার আব্দুল মালেক, খন্দকার ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া খুলনা যুবদলের নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, আব্দুল্লাহ আল কাফি শখা, জাবির আলী; সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাঈদ হাসান লাভলু; খুলনা স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, সাইফুল ইসলাম মল্লিক, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন; খুলনা মহিলা দলের আজিজা খানম এলিজা, অ্যাড কানিজ ফাতেমা আমিন, সেতারা বেগম, শাহনাজ সরোয়ার; শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি, খান ইসমাইল হোসেন; জাসাসের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন; কৃষক দলের মাহফুজ খান; তাঁতি দলের মেহেদী আহসান মিন্টু, মাহমুদ হাসান লোটাস; ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, মাসুম বিল্লাহ, তাজিম বিশ্বাস প্রমুখ ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ