অবশেষে সন্ধান পাওয়া গেল জুলাই যোদ্ধা মামুনের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কিছুদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে। পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
জুলাই বিপ্লবে সক্রিয় অংশ নেওয়া মামুন গত প্রায় পাঁচদিন নিখোঁজ ছিলেন। পাঁচদিন পর তাকে পূর্বাচলে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে। এখন পর্যন্ত ঠিক কি হয়েছে তার সাথে বা কোথায় ছিলেন তা জানা যায় নি।
মামুন উত্তরার একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ