অবৈধ পলিথিন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবৈধ পলিথিন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ

 

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলায় আজ মঙ্গলবার (১৪ মে) বিকালে অবৈধ পলিথিন বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ও ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট তানভীর হোসেন অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দাগনভূঞা পৌর শহরে অবৈধ পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় অবৈধ পলিথিন মজুদ রাখায় বসুরহাট সড়কের জাহাঙ্গীর ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা ও ১১০ কেজি পলিথিন জব্দ করা হয়, হারুন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় সরকারি নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. শাওন শওকত, নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর, সহায়ক মোশাররফ হোসেন, দাগনভূঞা থানার পুলিশের একটি দল সহায়তা করে।

ফেনী পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন জানান, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদফতর কাজ করছে। সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এর ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহ দিচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ