অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে: সারজিস - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, অভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই করে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সারজিস আলম বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত। শহিদ পরিবার যারা রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মুগ্ধসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ