অসুস্থ সালামকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ সালামকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

হাসপাতালে গিয়ে অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক আব্দুস সালামকে দেখে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

এসময় মির্জা ফখরুল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সালামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এর আগে বৃহস্পতিবার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ