অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরে মুক্তি পাচ্ছে ‘ক্যাসিনো’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
এবারের কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘ক্যাসিনো’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব হোসেন ও শবনম বুবলী। এবার দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

আগস্টের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে এর মুক্তির কথা ভাবছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের বাইরে সিনেমা মুক্তি নিয়ে নিরব বলেন, ‘‘প্রবাসীরা আপনজন ছেড়ে দেশের বাইরে থাকেন। কাজ করে কীভাবে পরিবারকে ভালো রাখা যায় প্রতিনিয়ত সেই চেষ্টাই চালিয়ে যান। তারা বিনোদন খুবই কম পান। সেই পরিশ্রমী মানুষগুলো ‘ক্যাসিনো’ দেখবে ভেবে ভালো লাগছে। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শক সিনেমাটি ভালোভাবে নিয়েছে। আশা করছি, দেশের বাইরের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

বুবলী বলেন, থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে যাচ্ছে আমাদের সিনেমা-এটি ভালোলাগার। আমার বিশ্বাস, দেশের দর্শকের মতো বাইরের দেশের দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।

নিরব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দিলরুবা দোয়েল প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ