‘অ্যানিমেল’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘অ্যানিমেল’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকা মান্দানাকে নিয়ে দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। ‘পুষ্পা: দ্য রাইজ’-এ অভিনয় করে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেত্রী। তাকে দেখা যাবে রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতে।

এই ছবিতে অভিনেত্রীর লুক কেমন হবে তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল। অবশেষে প্রকাশ্যে এল ‘অ্যানিমেল’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক।

রাশমিকার ফার্স্ট লুক দেখে মুগ্ধ ভক্তরা। ইনস্টাগ্রামে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাশমিকা নিজেই ‘গীতাঞ্জলী’ চরিত্রটির সাথে পরিচয় করে দিয়েছেন। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে ‘আপনাদের গীতাঞ্জলী’।

পোস্টারে রাশমিকা হাসি মুখ নিজের নিচের দিকে তাকিয়ে আছেন। পরনে মেরুন-সাদা চেক শাড়ি ও একই রঙের ব্লাউজ। কপালে সিঁদুরের টিপ। চুল বাধা।

এক ভক্ত লিখেছেন, ‘মনে হচ্ছে চরিত্রটি দারুণ হবে’। আরেকজন লিখেছেন, ‘আপনার চেয়ে ভালো আর কেউ নেই পুরো ইন্ডাস্ট্রিতে। আপনি সবচেয়ে সুন্দর ও গর্জিয়াস’।

‘অ্যানিমেল’-এ রণবীর-রাশমিকা ছাড়াও আরেক প্রধান চরিত্রে অনিল কাপুরকে দেখা যাবে। এই ছবিতে খল চরিত্রে রয়েছেন ববি দেওল। সন্দীপ রেড্ডি পরিচালিত এই ছবিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়ও মুক্তি পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ