আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সালাহউদ্দিন আহমেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। তবে বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে- জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনি প্রতীক কী হবে সে বিষয়ে আালোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন। অন্য আরেকটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ