আইনশৃঙ্খলা অবনতিতে শঙ্কা জি এম কাদেরের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনশৃঙ্খলা অবনতিতে শঙ্কা জি এম কাদেরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ উদ্বেগ প্রকাশ করেন।

জি এম কাদের বলেন, ‘সারাদেশে আশঙ্কাজনকভাবে খুন, জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

তিনি বলেন, ‘নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি আজ জাতীয় ঈদগাহ ময়দানের পাশে ২৬ টুকরো লাশের সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের এক বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এ ধরনের হত্যাকাণ্ডের সংবাদ আমাদের উদ্বিগ্ন করে তুলছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ