আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেমন আছে, সেটার আরও উন্নতি হতে হবে, এটা আমাদেরও আশা, আপনাদেরও আশা। এটার যাতে আরও উন্নতি হয়, সেজন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি। এমন মন্তব্য ও আশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম
মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের গত পাঁচ মাসে অর্জন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন ৫ মাসে আগে আমাদের পুলিশ, আনসার ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর অবস্থা কী ছিল। তার থেকে এখন অবস্থা ভালো হয়নি?। আগের থেকে ডেভেলপ করেছি।
‘বিগত সরকারের সবচেয়ে বড় সমস্যা ছিলো মানি লন্ডারিং বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।’
তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।
র্যাব বিলুপ্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জনতার আওয়াজ/আ আ