আইয়ুব খানের পেতাত্মা সরকারের ওপর ভর করেছে : দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইয়ুব খানের পেতাত্মা সরকারের ওপর ভর করেছে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ

 

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের পেতাত্মা বাংলাদেশের বর্তমান অ‌বৈধ সরকার ( আওয়ামী লীগ) উপর ভর করেছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তি‌নি ব‌লেন, আইয়ুব খানের আমলে বিরোধী দলের ছাত্ররা যখন গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করত, তখন আইয়ুবের ছাত্র সংগঠন তাদের উপর রট, বাঁশ নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়তো । এই সরকারও তা কর‌ছে, এ থে‌কে বোঝা যায় তারা আর বেশি দিন ক্ষমতায় থাক‌তে পার‌বে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আইয়ুব খানের আমলে বিরোধী দলের ছাত্ররা যখন গণতন্ত্র ও অধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করত, তখন তার ছাত্র সংগঠন অন্য সংগঠনের ওপর রট, বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়তো। কখনো কখনো ছাত্র সমাবেশে সাপ ছেড়ে দিত। আইয়ুব খানের পেতাত্মা বাংলাদেশের বর্তমান অ‌বৈধ সরকারের উপর ভর করেছে। তারা বাঁশ দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের উপর হামলা করেছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তারা বাঁশ হাতে নিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শাসন ক্ষমতায় আর বেশি দিন থাকতে পারবে না। তাদের যে সময় শেষ হয়েছে এই আক্রমণের মধ্য দিয়ে তা প্রমাণ করেছে।

বিএনপির এই নেতা বলেন, ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। বাঁশ হাতে নিবেন কি নিবেন না সেটা বড় বিষয় না আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারছে না এটা নিশ্চিত। পরবর্তী সরকার বেগম জিয়ার সরকার, পরবর্তী সরকার তারেক রহমান সরকার, পরবর্তী সরকার জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। তাই ভয় পাওয়ার কিছু নাই।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ