আওয়ামী লীগ একপেশে নীতিতে দেশ শাসন করছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ একপেশে নীতিতে দেশ শাসন করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকদের জীবন যাত্রা এখন চরম হুমকির মুখে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল অসত্য ও বানোয়াট মামলায় জামিনে থাকা সত্ত্বেও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে কোন কারণ ছাড়াই গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়ণের পাশাপাশি চলছে গ্রেফতারী অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় সাইফুলকে বিনা কারণে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ তখন আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী সবকিছুকে অগ্রাহ্য করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করেছে। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ