আওয়ামী লীগ দুই বার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে : রেজা‌ কিবরিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ দুই বার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে : রেজা‌ কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শেখ হাসিনার সরকার অবৈধ ও ভোট চুরি করে ক্ষমতায় আছে। জনগণ হিসেবে আমরা ভোট দেইনি। বাংলাদেশে দুই বার বহুদলীয় গণতন্ত্র নষ্ট করা হয়েছে। একবার শেখ মুজিব করেছেন, আরেকবার এরশাদ করেছে। বিএনপি দুই বারই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে। জিয়াউর রহমান তার উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। তারা আসলে সেজন্য উপযোগী নয়। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হিরো আলমের ওপর আক্রমণের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
ড. রেজা কিবরিয়া তার দলের কর্মীদের আহ্বান জানান, তৃণমূল পর্যায়ে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য। তিনি বলেন, এ সরকারের পতনের আগ পর্যন্ত আমাদের যুগপৎভাবে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা মজলুমদের পক্ষের দল, আমরা জালিমদের পক্ষ নিতে পারি না। আমরা তাই ফিলিস্তীনের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে থাকবো। আমরা দেশের ও দেশের সেনাবাহিনীর পক্ষে দল হিসেবে সোচ্চার ভূমিকা রাখবো।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া শুক্রবার, জুলাই ২৮, ২০২৩, বিকালে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, বিএনপিসহ ৩৭টি বিরোধী দল শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুন প্রতিষ্ঠার আন্দোলন চলছে। তারই অংশ হিসেবে আমরা এই সমাবেশে যুক্ত হয়েছি।
যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মালেক ফরাজী, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জীশান মহসিন, মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন, সহকারী আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, মোহাম্মদ শামসুদ্দিন, অ্যাড. শিরিন আক্তার শেলী, ডা. আজাদ আরী সুমন, শাহাবুদ্দিন শুভ, যুব নেতা শামীম রেজা, শ্রমিক নেতা আবদুন নুর তালুকদার প্রমুক উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ