আওয়ামী লীগ নেতা পান্নার মরদেহ আজ হস্তান্তর করবে ভারত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা পান্নার মরদেহ আজ হস্তান্তর করবে ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩১, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

 

ভারত আজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করবে। ভারতের মেঘালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মেঘালয়ের ডাউকি স্থলবন্দর হয়ে তার মরদেহ পিরোজপুরে নিয়ে যাওয়া হবে এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর পান্না বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ২৬ আগস্ট মেঘালয়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগান থেকে তার আধা-পচা মরদেহ উদ্ধার করা হয়, যা তার পাসপোর্টের মাধ্যমে শনাক্ত করা হয়।

মেঘালয় সরকারের উপ-মুখ্যমন্ত্রী প্রিস্টোন টাইনসং জানিয়েছেন, তারা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ও ভারতের হাইকমিশনারকে অবহিত করেছেন এবং কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছেন। রাজ্য সরকারের দায়িত্ব হলো মেঘালয়ে পৌঁছানোর পর মরদেহ সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা।

মরদেহ উদ্ধারের পর থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘনিষ্ঠভাবে কাজ করছে। আনুষ্ঠানিক হস্তান্তরের আগে তার মৃত্যুর কারণ তদন্তে ফরেনসিক পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ