আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ঝুলিয়ে রাখে বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চলমান অসহযোগ আন্দোলনে সহিংসতায় রাজধানীর উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় তাকে ঝুলিয়ে রাখে আন্দোলনকারীরা।

রবিবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিএনএস সেন্টার ও আজমপুর রাজউক কমার্শিয়ালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম নিহত হন। এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিব হাসান।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) বিকেল পর্যন্ত সারা দেশে ৬৮ জন নিহত হয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ