আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় করে ভোটকে : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় করে ভোটকে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশে প্রথম ভোট চুরি, বিনা বিচারে হত্যা, ব্যাংক ডাকাতি, গম চুরিসহ মানুষের অধিকার ক্ষুণ্ণ করার সূচনা করেছিল আওয়ামী লীগ- এ দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মো: ফয়জুল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় করে ভোটকে। সেজন্য তারা আবারো পাতানো নির্বাচন করতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না।’

এছাড়াও তিনি ‘ছাত্রলীগ মানে আতঙ্ক এবং আওয়ামী লীগ মানে মিথ্যুক’ বলে মন্তব্য করেন।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে চার দফা দাবিতে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, “নিরপেক্ষ ভোট দিতে হবে। আওয়ীমী লীগ সবচেয়ে বেশি ভয় পায় ভোটকে। তাই আওয়ামী লীগ চৌকিদারী করতে গেলেও তার ক্যান্ডিডেট (প্রার্থী) অন্য কেউ থাকুক তা চায় না। অথচ শেখ হাসিনা নিজেই বলেন- ‘যদি জনগণ আমাকে ভোট দেন তাহলে আমি থাকবো, জনগণ ভোট না দিলে আমি থাকবো না।’ আওয়ামী লীগ বলছে, ২০১৪-তে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ’১৮তে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। মানুষ এত মিথ্যা বলে কিভাবে! আওয়ামী লীগ মানেই মিথ্যুক। মিথ্যার ওপর তাদের ভিত্তি। আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।”

তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে এসেছে কোয়ালিশন করে। মইনুদ্দিন-ফখরুদ্দিনের সাথে কোয়ালিশন করে ভাগাভাগি করে ক্ষমতায় এসেছে। ’১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে পাস করিয়েছে। ’১৮তে দিনের ভোট রাতে করে পাস করেছে। ২০২৪ সালের নির্বাচনেও একই রাস্তায় ঢুকতে চায়। কিন্তু এবার রাস্তার মুখে সবাই দাঁড়িয়ে আছে। এবার ওই রাস্তায় হাঁটতে দেয়া হবে না।’

‘অবশ্যই জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দেন তাহলে বাংলাদেশের মানুষের যা কিছু আগে সব নিয়ে ঝাঁপিয়ে পড়া হবে ইনশাআল্লাহ। আগামী ৩ নভেম্বর ঢাকায় এক টর্নেডো হবে, ভূমিকম্প হবে। যে ভূমিকম্পে আওয়ামী লীগ ভেসে যাবে,’ বলেন তিনি।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কড়া সামলোচনা করে ফয়জুল করিম বলেন, ‘ছাত্রলীগ নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করে। কিন্তু কোনো ধার্মিক নিরপেক্ষ নয়। যে নিরপেক্ষ সে ধার্মিক নয়। ধর্মকে গোটা দুনিয়া থেকে উৎখাতের জন্য আবিষ্কার হয়েছে সেক্যুলারিজমের। ধর্মনিরপেক্ষতা শুরু হয়েছিল ধর্মকে গোটা দুনিয়া থেকে উৎখাত করার জন্য। একমাত্র নাস্তিকরাই নিরপেক্ষ।‘

তিনি বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সমস্ত স্তরের মুসলমানরা প্রথম মুসলমান। আমরা বাংলাদেশী, বাঙালি। বিএনপি, ইসলামী আন্দোলন, ছাত্রলীগ সব পরিচয় পরে। সবার আগে আমি মুসলমান। মৌলবাদী বলে কাকে উৎখাত করতে চাও? তোমাদের নজর টুপিওয়ালাদের দিকে, দাড়িওয়ালাদের দিকে, নামাজীদের দিকে। এই কারণেই তারা আবরারকে হত্যা করেছিল।‘

চরমোনাই পীর বলেন, ‘ছাত্রলীগ মানেই আতঙ্ক, তুমি আতঙ্ক হবে কেন? তুমি দেশের মানুষের সেবক হবে।’

মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা: আক্কাস আলী সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ এম হাসিবুল ইসলাম, মজলিশে শূরা সদস্য ও জেলা সভাপতি মাহমুদুর রহমান রিপন, মহানগর সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ