আওয়ামী লীগ সরকার আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে: ডা. শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ সরকার আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ

 

বিচার বিভাগ নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আওয়ামী লীগ সরকার আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে একটা বলে তার বিপরীত কাজ করে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছে। বর্তমানে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। মানুষের বাকস্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে।’

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর পাহাড়তলী থানা বিএনপির উদ্যোগে সাগরিকা ও অলংকার মোড়ে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় সরকারের ‘অপকর্মের জবাব’ দিতে তিনি সমাবেশ সফল করার আহ্বান জানান।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, মহানগর বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আরিফ মেহেদী, ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, মহানগর যুবদলের সহ-সভাপতি দিদারুল ফেরদৌস, বিএনপি নেতা নূর সেলিম বাঙালী, পাহাড়তলী থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, থানা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক বশর আহম্মেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ