আওয়ামী সন্ত্রাসীদের’ হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে উত্তাল গাজীপুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী সন্ত্রাসীদের’ হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে উত্তাল গাজীপুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আবুল কাসেমের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করে গাজীপুরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সমমনা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শহরের শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের গাজীপুরের শীর্ষস্থানীয় নেতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া, তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করারও দাবি করেন। একই দাবিতে টঙ্গী, শ্রীপুরসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগরের দাক্ষিণখানে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে দুজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ