আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করেছে: কাদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরী করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ দাবি করেন। দলটির ২২তম কাউন্সিল উপলক্ষ্যে গঠিত স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এ সভা করে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতা তারাই কুক্ষিগত করেছে। শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে গণতন্ত্রের বিকাশমান প্রক্রিয়ায় রয়েছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।’

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ উপকিমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ