আওয়ামী লীগ যা বলে, তা-ই করে : বেগম মতিয়া চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ যা বলে, তা-ই করে : বেগম মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৯:০২ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহিদের বুকের রক্ত দিয়ে, ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারিয়ে এ দেশকে স্বাধীন করেছে। ওই দিন বিএনপির জন্মই হয়নি। মুক্তিযুদ্ধের সময় যে দলের জন্মই হয়নি, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই বুঝবে না, কিছুই উপলব্ধি করবে না, এটাই স্বাভাবিক।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সিংহজানী হাইস্কুল মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ যা বলে, তা-ই করে। শেখ হাসিনা যা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও তা বাস্তবায়ন করেন। নারীর ক্ষমতায়ন এ শব্দটি তো এল শেখ হাসিনার আমলে।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মাদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

সম্মেলনের সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এম এ মান্নান খান। সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান স্বপন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ