আওয়ামী লীগ হচ্ছে জাতীয় সম্পদ লুটপাটের দল : গয়েশ্বর চন্দ্র রায় - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ হচ্ছে জাতীয় সম্পদ লুটপাটের দল : গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি জনগনের দল আর ক্ষমতাসীন আওয়ামী লীগ হচ্ছে জাতীয় সম্পদ লুটপাটের দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রবিবার (২৬ জুন) সিলেট মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ দিন ভোরে ঢাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে দেড় হাজার পারিবারকে সহায়তা করতে ত্রাণ নিয়ে সিলেট যান। সবার বক্তব্য শেষে অসহায় মানুষদের হাতে হাতে ত্রাণের বস্তা তুলে দেন গয়েশ্বর।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, মানুষ মানুষের জন্য। অতএব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কী করল, সেটা আমাদের বিবেচনার বিষয় নয়। আমাদের ভাবনার বিষয় হচ্ছে জনগণের দল হিসেবে বিএনপি অসহায় মানুষের জন্য আমরা কী করতে পারলাম।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, মানুষ মানুষের জন্য হলেও আওয়ামী লীগ সরকার কখনো মানুষের জন্য নয়। এরা দানবের জন্য, লুটপাট, নারী ধর্ষণ ও পাচার, মূদ্রা পাচারকারীদের জন্য। এই আওয়ামী লীগ সরকার হচ্ছে নানা গুনে গুণান্বিত। জাতীয় সম্পাদ লুটপাটে এদের জুড়ি নেই।

পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতু হয়েছে জনগণের টাকায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের ভাবখানা এমন যেন তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সেতু করা হয়েছে। এই সেতুর উদ্বোধনের জন্য শত কোটি টাকা ব্যয় করা হয়েছে। অথচ, বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা দূর্গত অসহায় মানুষের পাশে সরকার নেই।


সিলেট বাসীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, প্রতিদিনই আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আমরা আপনাদের মাঝে বার বার আসব। আপনাদের বিপদ দেখলেই আসব। দেশবাসীকে বলব, আপনারাও বানভাসী মানুষের পাশে দাঁড়ান।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার নয় উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকারের জনগণের জন্য কোনো দায়বদ্ধতা নেই।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না – এটা আমরা নিশ্চিত। তবে, দেশে কোনদিন যদি অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য ভোট হয়, সেখানে যদি জনগণ ভোট দিতে পারে – এমন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত ভোটে জনগণের যে সরকার আসবে সেই সরকার সিলেটের বন্যা মোকাবেলায় অর্থাৎ যাতে বারবার সিলেটকে বন্যার কবলে পড়তে না হয় সেই পরিকল্পনা করবে। এবং তা বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াসিন আলী ,ফখরুল ইসলাম রবিন, রেজওয়ানুল হক রিয়াজ, এস এম জিলানী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ