আওয়ামীলীগ হলো বড় চোর,জন্মগতভাবে চোর: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামীলীগ হলো বড় চোর,জন্মগতভাবে চোর: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ

 

আওয়ামীলীগ হলো বড় চোর,জন্মগতভাবে চোর এবং তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাসী। আর এই নিয়েই আওয়ামীলীগ সরকার। তাই তাদের মিথ্যে কথায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, কে কত সমাবেশ করলো তাতে কিছু যায় আসেনা। সবচেয়ে বড় কথা মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাঁরা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন।

এসময় তাঁর সাথে ছিলেন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।

শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে অতিথি হিসেবে অংশগ্রহণে শুক্রবার (২৮ অক্টোবর) রাতেই তাঁরা ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুরে এসে পৌঁছান। পরে রাত সাড়ে ১০ টায় সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

ব্যারিস্টার খোকন বলেন, আওয়ামীলীগ বাংলাদেশের শত্রু । তারা সবসময় মুখে গণতন্ত্রের কথা বললেও সংবিধান সংশোধন করে গণতন্ত্র হত্যা করেছে। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলাটিপে হত্যা করে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে।

এখনও তারা অসত্য কথা বলছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। এভাবে তারা কৌশলে আবারও বাকশালী কায়দায় এক দলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত। কারণ আওয়ামীলীগ জনগনকে ভয় পায়। কারণ তাদের কোন জনপ্রিয়তা নেই।

তিনি আরও বলেন, যখন বিএনপি’র সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে তখন তারা হিংসায় জ্বলে। সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তারা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহণ বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক মূলতঃ সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে।

ব্যারিস্টার খোকন আরও বলেন, এভাবে বাস বন্ধ করা বা জনভোগান্তি করা সরকারের ইন্ধন ছাড়া কোনভাবেই সম্ভবপর নয়। কারণ বাস মালিকদের সরকারই লাইসেন্স দেয়। তারা ইচ্ছে করলেই এই ধর্মঘট থামিয়ে দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে পারতো।

কিন্তু আওয়ামীলীগ শান্তি ও সহনশীলতা বিরোধী বিধায় জনস্বার্থ বিরোধী কাজ করেছে। এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। জনগণও এই সরকারি হরতালকে প্রতিহত করে আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ