আখাউড়ায় মন্দিরে মন্দিরে থাকবে বিএনপির পাহারা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আখাউড়ায় মন্দিরে মন্দিরে থাকবে বিএনপির পাহারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৭, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৭, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২৪টি দুর্গাপূজা মন্দিরে পাহারায় থাকবে বিএনপি। সোমবার (৭ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদ ও পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দলটির মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

শ্রী শ্রী রাধামাধব আখড়ায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু। পৌর বিএনপির সদস্য সচিব মো. আক্তার হোসেনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির আহবায়ক সেলিম ভূইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ।

বিএনপির পক্ষে বক্তব্য রাখেন মো. বাহার মিয়া, জালাল উদ্দিন, হারুণুর রশিদ, জালাল উদ্দিন জালু, জাবেদ আহমেদ, মোবারক হোসেন জীবন। স্বাগত বক্তব্য দেন, রাধামাধব আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, সাহাপাড়া পূজা মন্দির কমিটির সভাপতি রসিক লাল সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু। অতিথি হিসেবে বক্তব্য দেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।

মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মন্ডপ পাহারায় দলের পক্ষ থেকে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। দলের স্বেচ্ছাসেবক টিম প্রতিটি মন্দিরে দিন-রাত পাহারা দিবে। পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। পূজা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কমিটি গঠন করে দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ