আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
টঙ্গীর তুরাগ পাড়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭মিনিটে শেষ হয়। প্রথম ১১মিনিট মাওলানা ইউসুফ বিন সাদ আরবিতে মোনাজাত পরিচালনা করেন। পরের ১৯ মিনিট হিন্দি ও উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করা হয়।

ইউসুফ বিন সাদের মোনাজাত শুরু হওয়ার পর পিনপতন নীরবতা নেমে আসে পুরো ইজতেমা ময়দানে। মহান আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো ইজতেমা ময়দান এলাকা।

এর মধ্যে দিয়ে শেষ হলো এবারের ৫৮ তম বিশ্ব ইজতেমা। লাখো মুসল্লি অংশগ্রহণ করেন মোনজাতে।

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এর আগে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ