আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের জনগণ প্রত্যাখান করবে: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের জনগণ প্রত্যাখান করবে: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের জনগণ প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রবিবার (২০ জুলাই) হাতিরঝিল থানা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এটা জামায়াত সহ্য করতে পারছে না।

বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, বরং জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মানতে কার কী আপত্তি?’ তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।’

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের নেতারা। এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা।

জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি পদদলনের ঘটনায় দুঃখপ্রকাশ করে নীরব বলেন, ‘বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে আপনি কারও সঙ্গে দ্বিমত হয়েও তাকে সম্মান জানানোর রাজনীতি। বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, তারা দেশকে নতুনভাবে গড়তে চায়।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা যারা বিএনপি করি, তারা অসম্মানের রাজনীতি করি না। ফলে আমাদের সব নেতাকর্মীর ধৈর্য ধারণ করতে হবে। সহনশীল হতে হবে, অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

বাংলামোটর বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে মিছিলটি মগবাজার ওয়ারলেস হযয়ে মধুবাগ গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফ,হাতিরঝিল থানা বিএনপি আহবায়ক নাজমুল হক মাসুম, যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুসা কলিমুল্লাহ ফরহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার (মন্টু) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ