আগামী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই : নুমান উদ্দিন মুরাদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই : নুমান উদ্দিন মুরাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : বিএনপি দীর্ঘদিনের দাবি আগামী সাধারণ নির্বাচন কোনো রাজনৈতিক সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলে মন্তব্য করেছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ।

গত মঙ্গলবার(১৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার ঢাকাদক্ষিণের অস্থায়ী কার্যালয়ে গোলাপগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ একথা বলেছেন।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা শুধু বিএনপির কথা নয়। এখন এটা বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষের কথা। এদশের মানুষ আর কোন অনির্বাচিত সরকারকে দেখতে চায় না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার দিক নির্দেশনায় আমরা এই স্বৈরাচার সরকারকে আন্দোলনের মাধ্যমে হটিয়ে দেশে আগামীতে এদেশের গনতন্ত্র পূর্ণ উদ্বার করা হবে।

কড়া পুলিশী বেষ্টনীর মধ্যে গোলাপগঞ্জে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের পরিচালনায় বক্তব্য রাখেন- লন সহ -সভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, আসফাক আহমদ চৌধুরী, মামুনুর রসিদ মামুন, বদরুল আলম, সেলিম আহমদ, কফিল উদ্দিন, সিনিয়র সদস্য রেজাউল করিম আলো, এম এ ছায়াদ, শেখ তারেক বারী এ্যানি, যুগ্ম সাধারন সম্পাদক কবির আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন রুবুল আহমদ মুহি, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমার উতু মিয়া, সাধারন সম্পাদক মুহিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলাল, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারন সম্পাদক মামুনুর রসিদ মামুন, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম, সাধারন সম্পাদক নুর উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজাই, সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারন সম্পাদক আব্দুল গফফার কুটি, যুগ্ম সাধারন সম্পাদক মনসুর শিপন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ডা: শাহীন আহমদ, বুধবারি ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, মানবাধিকার সম্পাদক কামরুজ্জামান দারা, সহ ছাত্র বিষয়ক সম্পাদক তানজিম আহাদ, সদস্য সাইস্তা মিয়া, বিএনপি নেতা জসিম আহমদ, এসছান আহমদ, যুবদল নেতা জিয়া উদ্দিন, ছায়েম আহমদ, নজরুল ইসলাম, সালাউদ্দিল, রাজু আহমদ প্রমুখ।s

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ