আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের অনুমতি চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এ সমাবেশ হবে।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি ও তার শরিকদলগুলো। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশসহ নানামুখী কর্মসূচি পালন করেছে দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ