আগামীকাল জাতীয় দলের সঙ্গে বিএনপির সংলাপ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৩০, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৩০, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

সিনিয়র করেসপডেন্ট
সরকার বিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল জাতীয় দলের সঙ্গে সংলাপ করবে বিএনপি।
রবিববার বিকেল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংলাপ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
জনতার আওয়াজ/আ আ