আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা শিক্ষকদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চলমান আন্দোলন প্রত্যাহার করে আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) তাদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাবো।

এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং আগামী বাজেটে ১৫ শতাংশ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়।

তার আগে গেল রবিবার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা ওই দাবি না মেনে আন্দোলন চালিয়ে নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ