আগামীর নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুদু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীর নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্র ও স্বাধীনতার অভিমুখে নিতে হবে, জনগণের বাংলাদেশ করতে হবে। তাই আগামীর নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২৭ জানুয়ারি) রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর মহানগরের সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী—দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছে। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্র ও স্বাধীনতার অভিমুখে নিতে হবে, জনগণের বাংলাদেশ করতে হবে। তাই আগামীর নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন—সংস্কার ও নির্বাচন সমান্তরালে চলবে, দুটোই গুরুত্বপূর্ণ। আমাদের মহাসচিব বলেছেন এ বছরের মাঝামাঝি বা শেষে নির্বাচনের চেষ্টা করতে হবে; আর সিইসি বলেছে, এ বছরের শেষে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি, সিইসির কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ যে সংকট গুলো তৈরি হয়েছে সে সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে। সেই জন্য নেতৃত্ব, নির্বাচিত সরকার, নির্বাচন গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। সংস্কার যতটুকু সম্ভব দূরত্ব সময়ের মধ্যে সমাধান করে নির্বাচনের দিকে আগানোই ভালো হবে। বর্তমান সরকার যেভাবে এগিয়ে যেতে চাচ্ছেন তারা যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায় অর্থাৎ নির্বাচনের দিকে এগিয়ে যায়। কারণ নির্বাচিত সরকার আসলে দেশের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায় মো. সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ