আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

 

বিএনপি নেতাদের হুঁশিয়ারি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না।’ বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই, তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে, মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।’

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হটানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।’

গত ১৪ বছর ধরে বিএনপি গণ-অভ্যুত্থান আর আন্দোলনের ভয় দেখিয়ে আসছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপির) এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।’

বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বস্তুত দেশে গণ-অভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ