আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সোমবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এই বছর ঢাকা থেকেই সকল হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ৮৭ হাজার হজযাত্রীর মধ্যে ৭৯ শতাংশের ভিসাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। হজ ফ্লাইট আজ থেকে শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। প্রতি বছর প্রায় ২৫ লাখ মুসলমান এই ধর্মীয় কর্তব্য পালনের জন্য সৌদি আরবে সমবেত হন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন রয়েছেন। আজ সন্ধ্যায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে আসা শুরু করেছেন।

বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম জানিয়েছেন, হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি আরবের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে সার্বক্ষণিক দুই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও থাকবে।

হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান বাংলাদেশসহ মোট তিনটি এয়ারলাইন্সের ২৩২টি ফ্লাইট এ বছর হজযাত্রী পরিবহন করবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে এবং হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা সৃষ্টি হয়নি।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ