আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন: সারজিস - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গাজীপুরে সদর থানার ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ববিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পরে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি লিখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।’

গতকাল শুক্রবার আনুমানিক রাত ১০টায় গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে পাল্টা হামলায় ১৬-১৭ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেন। তারা বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের এলকাবাসী বাড়িটি ঘিরে ফেলেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ১৫ জনকে আটকে পিটিয়ে আহত করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ