আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

রাজধানীর বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ আটক জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি (মামলা নং ১১) করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারকে উৎখাত ও পতনের লক্ষ্যে জনসাধারণ, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্যে ষড়যন্ত্র করছিলেন। বনানী ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। সেখান থেকে রাতে তাদের আটক করা হয়।

বুধবার (৭ জুন) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৬ জুন) রাতে তারা আগামী ১০ জুন সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল। তাই তারা গোপনে সেখানে মিটিং করছিল। আমরা এসময় ১০ জনকে আটক করেছি।

বনানী থানার ডিউটি অফিসার জানান, দায়ের করা মামলায় আজ জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ