আটক বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তির আহ্বান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আটক বিরোধীদলীয় নেতা-কর্মীদের মুক্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ

 

বাংলাদেশে বিচারব্যবস্থাকে ব্যবহার করে অধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের নেতাদের হয়রানির খবরে উদ্বিগ্ন জাতিসংঘ
জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশের বিচার বিভাগকে ব্যবহার করে অধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে বিচারব্যবস্থাকে ব্যবহার করে অধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের নেতাদের ওপর হয়রানির অভিযোগের খবরে আমি উদ্বিগ্ন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলো আন্তর্জাতিক নীতি অনুসরণ করে তদন্তের আহ্বান জানাচ্ছি।’

ভলকার টুর্ক বলেন, ‘বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে আটক অবস্থায় কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে আমি উদ্বিগ্ন। যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি ওই নেতা-কর্মীদের মুক্তি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে তাদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত পর্যালোচনার আহ্বান জানাচ্ছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ