টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী সাবমেরিন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ৮:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

সিএনএনের খবরে বলা হয়েছে, নিউফাউন্ডল্যান্ডের উপকূলে সাবমেরিনটির সন্ধানে অভিযান চলছে। সাবমেরিনটিতে পাঁচজন যাত্রী ছিল বলে মার্কিন কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন। টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের প্রায় ৩৮০০ মিটার বা ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে আছে। ছোট আকারের সাবমেরিনে করে পর্যটকরা ওই ধ্বংসাবশেষ দেখতে যান। পর্যটকদের আটলান্টিকের তলদেশে নিয়ে যাওয়ার কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট এক্সপিডিশন।
ধ্বংসস্তূপের কাছে যাওয়ার জন্য কয়েক দিনের ভ্রমণে হাজার হাজার ডলার ব্যয় হয়। ৮দিনের ভ্রমণের জন্য একজন যাত্রীর কাছে থেকে ২ লাখ ৫০ হাজার ডলার নেয় প্রতিষ্ঠানটি।
ওশানগেট এক্সপিডিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে তাদের একটি সাবমেরিন সমুদ্রের তলদেশে রয়েছে। এছাড়া ২০২৪ সালে আরও দুটি সাবমেরিন পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।
নিখোঁজ সাবমেরিনটিতে মাত্র পাঁচজন বসতে পারেন। এর মধ্যে তিনজন পর্যটক। বাকি দুজনের একজন সাবমেরিনের চালক ও অন্য আরেকজন কন্টেন্ট এক্সপার্ট। সমুদ্রতলে অবতরণ ও আরোহণে প্রায় আট ঘণ্টা সময়ের প্রয়োজন হয়।
জনতার আওয়াজ/আ আ