আড়াইহাজার থেকে ৩৬ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজার থেকে ৩৬ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধায় জেলার আড়াইহাজার থানার বিশনন্দী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা ও ১ টি পিকআপ জব্দ সহ আসামী মোঃ সাব্বির (২৮), পিতা-মোঃ মাসুদ, মাতা- রিনা বেগম, সাং- পশ্চিম কাজী কসবা (বদলপাড়া) ও মোঃ সবুজ (২৩), পিতা-মৃত শাহ আলম, মাতা-জানু বেগম, সাং-পশ্চিম কাজী কসবা (বদলপাড়া), থানা ও জেলা- মুন্সিগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে।
র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ