আড়াইহাজার পৌরসভা নির্বাচন বুথ নির্ধারণ বিভ্রান্তি, ভোট না দি‌য়েই ফি‌রচ্ছেন ভোটাররা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজার পৌরসভা নির্বাচন বুথ নির্ধারণ বিভ্রান্তি, ভোট না দি‌য়েই ফি‌রচ্ছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

নারায়ণগ‌ঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচ‌নে ভোট গ্রহ‌ণে শ্লথগ‌তি ও দীর্ঘক্ষণ লাই‌নে দাঁড়ি‌য়ে থাকা ও বুথ নির্ধারণে বিভ্রান্তিতে পারায় ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন ভোটাররা। আজ সোমবার পৌর এলাকার বি‌ভিন্ন কেন্দ্র ঘু‌রে এ চিত্র দেখা যায়। এ সময় বি‌ভিন্ন কে‌ন্দ্রে ই‌ভিএম মে‌শিন বিকল হ‌য়ে যাওয়ারও খবর পাওয়া গে‌ছে।

সকাল ৮টা থে‌কে ভোট গ্রহণ শুরু হ‌লেও সকাল সা‌ড়ে ১১ টা পর্যন্ত মাত্র ২০ শতাংশ ভোট কাস্ট হ‌য়ে‌ছে বলে বি‌ভিন্ন কে‌ন্দ্রের প্রিসাই‌ডিং অ‌ফিসার‌দের সঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে।

আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী সুন্দর আলী সকা‌লে ভোট দি‌য়ে ভোট গ্রহ‌ণে ধীরগতির অ‌ভি‌যোগ ক‌রেন।

বেলা ১১টার দিকে পৌর এলাকার ৫ নম্বর ওয়া‌র্ডের কৃষ্ণপুরা গ্রা‌মের এনআই‌বি স্বপ্নডানা একা‌ডেমিতে সরেজমিনে দেখা যায়, কে‌ন্দ্রের বাই‌রে বিপুল সংখ্যক নারী ভোটা‌রের দীর্ঘ লাইন। কিন্তু তাদের অ‌ধিকাংশই দীর্ঘ সময় লাই‌নে দাঁড়ি‌য়ে থে‌কেও ভোট দি‌তে না পারার অ‌ভি‌যোগ ক‌রেন। এ সময় দেখা যায় ৬৫ বছ‌রের বৃদ্ধা রওশন আরা নাতির কো‌লে চ‌ড়ে এ কে‌ন্দ্রে ভোট দি‌তে এ‌লেও আঙ্গু‌লের ছাপ না মেলায় ফি‌রে যে‌তে বাধ্য হন।

স্থানীয় বা‌সিন্দা আলাউ‌দ্দিন ব‌লেন, সকাল থে‌কে অ‌নে‌কেই দীর্ঘ সময় লাই‌নে দাঁড়ি‌য়ে থে‌কেও ভোট দি‌তে না পে‌রে ক্ষোভ নি‌য়ে ফি‌রে গেছেন।

এনআই‌বি স্বপ্নডানা একা‌ডে‌মি কে‌ন্দ্রের প্রিসাই‌ডিং অ‌ফিসার সিফাত আজাদ ব‌লেন, বেলা সা‌ড়ে ১১ টা পর্যন্ত তার কেন্দ্রে ২০ শতাংশ ভোট কাস্ট হ‌য়ে‌ছে। এ কে‌ন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮৭০।

লাই‌নে দাঁড়ি‌য়ে থে‌কেও ভোট দি‌তে না পারার সম্প‌র্কে তি‌নি ব‌লেন, ভোটাররা নির্ধা‌রিত বুথ ছাড়া অন্য বু‌থে যাওয়ায় আঙ্গু‌লের ছাপ না মেলায় তারা ফি‌রে যা‌চ্ছেন। তাছাড়া ভোটার সংখ্যা অনুযায়ী কেন্দ্রটি খুবই ছোট।

এ‌দি‌কে পু‌লিশ সুপার গোলাম মোস্তফা রা‌সেল ব‌লেন, নির্বাচ‌নে কোন ধর‌ণের অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

ভোট গ্রহ‌ণে শ্লথগ‌তি সম্প‌র্কে তি‌নি ব‌লেন, বিষয়‌টি তি‌নিও শু‌নে‌ছেন। এ বিষ‌য়ে প্রিজাইডিং অ‌ফিসার‌দের স‌ঙ্গে তি‌নি কথা ব‌লে‌ছি। এছাড়া নির্বাচ‌নে যেকোনো প‌রি‌স্থি‌তি মোকা‌বেলায় পু‌লিশ, র‌্যাব, বি‌জি‌বিসহ আইনশৃঙ্খলা বা‌হিনী প্রস্তুত র‌য়ে‌ছে।

আড়াইহাজার পৌরসভা নির্বাচ‌নে মেয়র প‌দে ৪ জন, সাধারণ কাউ‌ন্সিলর প‌দে ৩৫ জন এবং সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা কর‌ছেন। নির্বাচ‌নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ