আড়াইহাজারে আ’লীগের সন্ত্রাসীরা যুবককে রড দিয়ে পিটিয়ে আহত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে আ’লীগের সন্ত্রাসীরা যুবককে রড দিয়ে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফয়সাল পাঠান (২৩) নামের এক যুবকের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। বুধবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে ।
ফয়সালের ভাই সাংবাদিক ফরহাদ পাঠান জানান, এলাকার খূঁটিনাটি বিষয় নিয়ে স্থানীয় সরকার দলীয় সন্ত্রাসী সাইদ খন্দকার, নাদিম ভূঁইয়া, আরিফ প্রধানসহ এদের একটি গ্রুপ ফরহাদ পাঠানের পরিবারের উপর ক্ষিপ্ত ছিল এবং তাদেরকে স্বপরিবারে হত্যার হুমকী দিয়ে আসছিল।
ঘটনার সময় ফরহাদ পাঠানের ছোট ভাই ফয়সাল পাঠান (২২) এলাকার রাব্বির দোকানে অবস্থান করার সময় উল্লেখিত সন্ত্রাসীসহ ১০/ ১২ জন লোক ফয়সালকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। ফয়সাল গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) সাইফুল ইসলাম সোহাগ জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ