আড়াইহাজারে ইয়াবাসহ ছাত্রদলনেতা ও তার সহযোগি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে ইয়াবাসহ ছাত্রদলনেতা ও তার সহযোগি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২১, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২১, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে আড়াইহাজার ইয়াবাসহ ছাত্রদল নেতা ও তার সহযোগিকে গ্রেফতার করেছে। থানা পুলিশ শনিবার (২১ জুন) ভোরে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে।
এরা হলেন, নাগেরচর এলাকার জামালের ছেলে ও সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল (২০) এবং ইয়াবা ব্যবসায়ি তুসিম রহমান জয় (২০)। সে মারুয়াদী এলাকার আওলাদ হোসেনের পুত্র। ছাত্রদল নেতা রাহুল বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক নজরুল ইসলাম আজাদের অনুসারী বলে জানা গেছে।
আড়াইহাজার থানার এস আই সৈকত জানান, তার নেতৃত্বে একদল পুলিশ রাত্রী কালিন ডিউটি চলা কালে ভোররাত অনুমান ৪ দিকে ওই এলাকায় গেলে আটক দুজন সহ অজ্ঞাত আরো একজন হাফপ্যান্ট পরিহিত অবস্থায় একটি হোন্ডা যোগে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদেরকে সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পিছন থেকে অজ্ঞাত ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায় । এ সময় ওই দুজনকে দেহ তল্লাশী করলে জয়ের কাছ থেকে ১৫ পিস এবং রাহুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হোন্ডাটি জব্দ করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাসহ দুইজনকে মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্ররেণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ