আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে আয়নাল (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আটটায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আয়নাল আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়নের প্রভাকরদী গ্রামের মো. মাহি মিয়ার ছেলে। সে তালিকাভুক্ত ডাকাত সদস্য। তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে অন্তত ৬-৭ টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদি কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় যাত্রীদের মালামাল ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন আয়নাল।
এসময় এলাকাবাসি গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ নিহত আয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহত আয়নাল এখন পেশাদার ডাকাত। সে নিজ এলাকাস হ বিভিন্ন এলাকায় তার সহযোগিদের নিয়ে ছিনতাই ও ডাকাতিতে লিপ্ত ছিল।
সোমবার রাতে একটি অটোরিকশায় ডাকাতি করতে গেলে লোকজন তাকে গণপিটুনি দেয়। তখন ঘটনাস্থলেই আয়নাল ডাকাতের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আয়নাল ডাকাতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় কমপক্ষে ৬ থেকে ৭টি মামলা রয়েছে। অন্য কোন থানায় তার বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা আমরা খোঁজ নিয়ে দেখব। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ